বিশেষ প্রতিনিধি........................................................................
বিএনপি সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার )৩০-৭-২০৩) এ কর্মসুচি পালন করা হয়।
অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আর্য়োজন করা এইদিনে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে রোববার সন্ধ্যা ৬টায় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নের্তৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে ভার্চুয়্যালে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে যখন এগিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো শ্রেণী পেশার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতা কর্মীকে নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের কোন প্রতিদ্বন্দ্বি নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী প্রত্যাশা করেছেন, আগামীতে স্বেচ্ছাসেবকলীগ সন্মুখ সারিতে ভূমিকা রাখবে ।
নাজমুল হোসেনের সভাপতিত্বে ও ফকরুল হোসেন (বিপ্লব) এর সঞ্চালনায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রোকনুজ্জামান রিন্টু, মান্নান সরকার মুকুল, কামরুজ্জামান নিপ্পন, অুানোয়ার হোসেন মিল্টন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও, পুলিশের ওপর হামলা করছে। তাদের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে আ’লীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠন। উপস্থিত ছিলেন-আ’লীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নের্তৃৃবৃন্দ। পরে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর