1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুলকে তানোর প্রেসক্লাবের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইউএনওর সাবেক ড্রাইভারের ছেলে আউয়াল, চালকের পাশে মিলল দুমড়েমুচড়ে যাওয়া বাইক

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুলকে তানোর প্রেসক্লাবের অভিনন্দন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রেজাউল করিম সভাপতি এবং শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক জাবিদ অপু, দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী ও সচিব তোফায়েল হোসেন ছন্দ উপস্থিত ছিলেন।

ভোট পরিদর্শন করেন রাজশাহী টিভি জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু প্রমুখ।Open photo

নির্বাচনে সহ-সভাপতি পদে আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য পদে আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান বিজয়ী হয়েছেন।

বরেন্দ্র প্রেস ক্লাবের নির্বাচন সুষ্ঠু ভাবে হওয়ায় নতুন কমিটির সবাইকে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট