1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহী প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# প্রেস বিজ্ঞপ্তি ০৭ জানুয়ারি ২০২৩………………………..

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বাদ আসর নগরীর হযরত শাহ মখদুম রূপোষ (রহঃ) মাজার মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান। অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, সদস্য সচিব মো. টিটো, সদস্য জামিল হোসেন জনি, আব্দুল হাকিম রাজা, মো. রাজন, হারুনুর রশিদ হারুন, আরিফুল ইসলাম, বিএমএসএস‘র সভাপতি মো. জুয়েলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাজারের খাদেম হাফেজ জহুরুল ইসলাম।

 

উল্লেখ্য, ফলোআপ চিকিৎসা নিতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান রবিবার (৮ জানুয়ারি) সকালে ভারতের কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসা নিয়ে আসলেও শারীরিক অবস্থা জটিল হওয়ায় আবারও তাকে কলকাতায় যেতে হচ্ছে। সুস্থতা ও নিরাপদ যাত্রার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক সাইদুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট