1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

‘রাজশাহী নিটি কর্পোরেশন নির্বাচন: শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই’: লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………………………………………………………………..

রাজশাহীস্থ বৃহত্তর রংপুর সমিতি ও রংপুর বিভাগীয় সমিতির সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চেম্বার ভবন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে কর্মের খুব অভাব। আমি মেয়র থাকার সময় যত মানুষ দেখা করতেন আসতেন, বেশির ভাগ মানুষের দাবি ছিল তাদের ছেলে-মেয়েদের চাকরি ব্যবস্থা করার। দীর্ঘদিনে রাজশাহীতে শিল্পায়ন হয়নি। কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ। আমি নির্বাচিত হলে প্রথম কাজটি হবে শিল্প-কলকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। এই কাজটি যাতে আমি বাস্তবায়ন করতে পারি, সেজন্যে সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন।

 

রংপুর বিভাগীয় সভাপতি ও বৃহত্তর রংপুর বিভাগীয় সমিতির প্রধান উপদেষ্টা  ডাক্তার এস এম এ মান্নান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান, বৃহত্তর রংপুর সমিতির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডঃ মোঃ শহিদুর রহমান চৌধুরী  গোলাপ, বৃহত্তর রংপুর সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক প্রফেসর ডঃ মাহবুবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জিএম মাকসুদা নাসরিন, আবু তাহের সহ সমিতির সদস্যবৃন্দ ও রাজশাহীতে বসবাসরত রংপুর বিভাগের মানুষেরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট