1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহী নগরীরতে জমি কিনে বিপাকে ভুক্তভোগী বাবুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুমন রাজ………………………………………….

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় জমি কিনে বিপাকে পড়েছেন রাকিবুল হাসান বাবুল নামের এক ব্যক্তি। জমি ক্রয়ের পর খারিজ খাজনা পরিশোধ করলেও তাকে জমির দখল বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে বিক্রেতা ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে।

রাকিবুল হাসান বাবুল জানান, রাজশাহী নগরীর ছোটবনগ্রাম মৌজায় জে.এল নং-১৩৩, আর.এস খতিয়ান নং-১৮৪, প্রস্তাবিত খতিয়ান-৬৬৯৪, আর.এস দাগ নং-৭৬২, ভিটা ০২৫০০ একর কাত ০.০২৫০ এর কাতে ০.০১৬৫ একর জায়গা ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে ছোটবনগ্রাম পূর্ব পাড়ার মৃত ওমর আলীর পুত্র মোঃ সিদ্দিকুর রহমানের নিকট থেকে ক্রয় করেন তিনি। যার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। যা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর সদর সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় কবলা দলিল সম্পাদন করা হয়। জায়গা ক্রয়ের পর যথারীতি তিনি নাম খারিজসহ খাজনা পরিশোধ করেন। যার খতিয়ান নং-৮৪১৪,হোল্ডিং নং-৮৭৬৯।

রাকিবুল হাসান বাবুলের অভিযোগ, তিনি নাম খারিজ করে খাজনা পরিশোধ করার পরও বিক্রেতা সিদ্দিকুর রহমান তাকে জায়গার সত্ব বুঝিয়ে না দিয়ে নানা তালবাহানা শুরু করেন।এমনকি ওই জায়গায় গেলে সিদ্দিকুরের শরিকরা বাধা প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।এমতাবস্থায় তিনি জমির দখল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতা রাকিবুল হাসান বাবুল। অভিযোগের বিষয়ে জানতে সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট