1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, ২ জন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, ২ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মমিনুল ইসলাম মুন…………………………………..

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার তানজিমুলের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্ততা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনায় তানজিমুল নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরো ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।

 

এদিকে, রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় হারবাল কোম্পানির দুই কর্মচারিকে আটক করেছে পুলিশ। দুপুরে মামলার পর পুলিশ গিয়ে ওই কোম্পানি থেকে তাদের গ্রেপ্তার করে। সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

জানা যায়, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতি পূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা। প্রতিদিন কোম্পানির ৫/৭ টা গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন। আজ রোববার বেলা ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা।

 

খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয়মাসের জন্য সিলগালা করা হয়।এ ঘটনায় সাংবাদিক মমিনুল ইসলাম মুন তীব্র নিন্দা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট