
রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নগরীর মহিষবাথান কলোনী মাঠে এই বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আয়োজনে এবং মহিষবাথান উত্তরপাড়া কবর খনন কমিটির সহযোগিতায় এ ফুটবল লিগের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি মো. তৌহিদুর হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল এবং প্রচার সম্পাদক মোঃ মাসুম।
এ ছাড়াও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি এবং সাবেক ছাত্রনেতা আবু আহমেদ লাল্টুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় ‘ইরান কিং’ দল চ্যাম্পিয়ন এবং ‘লামিয়া স্পোর্টস’ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাহফুজুর রহমান রিটন বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।#
সিটি প্রতিবেদক প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর