1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহী থেকে অপহৃত ভিকটিম উদ্ধার, অপহরন চক্রের ০৩ সদস্য গ্রেফতার 

  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন …………………………….

রাজশাহী মহানগরীর মতিয়ার থানাধীন এলাকা থেকে অপহরণ হওয়া ভিকটিমকে উদ্ধার ও অপহরন চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। উদ্ধারকৃত ভিকটিম রাজশাহী মতিহার থানাধীন সাতবাড়িয়া এলাকার কায়সার রহমানের মেয়ে। ০৬ আগস্ট শনিবার ভোর ০৬ টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকা থেকে অপহরণ হওয়া ভিকটিম মোছাঃ নূরে জান্নাত খাদিজা (১৭)কে উদ্ধার করা হয়।

 

আটককৃত আসামীরা হলেন, রাজশাহী বেলপুকুর থানাধীন সুলভনগর এলাকার মাসুদ রানার ছেলে বিশাল আলী (১৯),তার মা মোছাঃ মারুফা বেগম (৪০) ও তার বাবা ভোগামন্ডলের ছেলে মাসুদ রানা (৪৫)।

 

ঘটনা সুত্রে জানা যায়, মতিহার থানাধীন  মোঃ কাইছার রহমান (৪৫) এর মেয়ে মোছাঃ নুরে জান্নাত খাতিজা (১৭), স্কুলে যাওয়ার সময় বখাটে ছেলে বিশাল আলী (১৯) বিভিন্ন সময় মেয়েটিকে উত্যক্ত করত ও বিয়ের প্রলোভন দেখাতো এবং নানা ধরনের কু প্রস্তাব দিত।

 

র‍্যাব সুত্রে জানা গেছে, গত ২৭ জুন সোমবার সকাল ১০টায় ভিকটিম স্কুলের উদ্দেশ্য বের হয়। পরবর্তীতে ভিকটিম বাড়ি ফিরে না আসলে ভিকটিম এর বাবা গত ১৩ জুলাই মতিহার থানায় ০১টি অপহরণ মামলা দায়ের করেন। যার নাম্বার-০৬/১৪০।মামলা দায়ের করার পর উক্ত মামলার অসামীরা সপরিবারে গা ঢাকা দেয়। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে মামলার বাদীকে ভয়ভিতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ০৪ আগস্ট ভিকটিম এর বাবা র‌্যাব-৫ এ ০১টি অভিযোগ নিয়ে আসলে র‌্যাব-৫, উক্ত মামলার ছায়া তদন্ত শুরু করে।

 

পরবর্তীতে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট