1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০২ ফেব্রুয়ারি ২০২৩………………………..

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

 

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবার বাদ যোহর খোজাপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, কার্যনির্বাহী সদস্য আশরাফ, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, সহ-সভাপতি বাবর আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 

উল্লেখ্য, এনামুল হক বুধবার দিবাগত রাত সাড়ে চারটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট