1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলায় এক মাসে নির্যাতনের শিকার ১৬ নারী ও শিশু - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন সাতক্ষীরা প্রতিনিধি: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা শাখা। শনিবার (২২ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন, জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ বিশ্বাস, আব্দুর রশীদ ও নাসরীন নাজরানা বেবী, আশাশুনি উপজেলা জিএসএ’র আহ্বায়ক ছুরাত আলী গাজী, সদস্য সচিব কবি অর্জুন সরকার, সাতক্ষীরা সদর উপজেলা সংগঠক প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং সাতক্ষীরা পৌর সংগঠক মো. শাহাবুদ্দিন। এছাড়া ন্যাশনাল প্রেস সোসাইটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আক্তারুজ্জামান এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করে কৈখালী গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. নাসিরউদ্দিন, আজিজুল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারগুলো। মানুষের আয়-রোজগার বাড়ছে না, অথচ প্রতিনিয়ত বাড়ছে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তারা আরও বলেন, তেল-গ্যাসসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন, কৃষি, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। ফলে মূল্যবৃদ্ধির এই চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই গিয়ে পড়ে। মানববন্ধন থেকে বক্তারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তিদায়ক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে শুধু বাজার তদারকি নয়, উৎপাদন, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহী জেলায় এক মাসে নির্যাতনের শিকার ১৬ নারী ও শিশু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, রাজশাহী……………………………………………………….

রাজশাহীতে দিন দিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। যৌতুক ও পরকীয়াই এসব নারী ও শিশু নির্যাতনের জন্য দায়ি বলে মানবাধিকার সংগঠন লফস মনে করেন। এছাড়া পারিবারিক কলহ, অর্থনৈতিক ও প্রেমঘটিত কারণে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। লফস-এর ডকুমেন্টেশন সেল রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকীয়াকে উৎসাহিত করছে তারা জানান। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। তাই বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।

অক্টোবর মাসে অমানবিক কিছু ঘটে যাওয়া ঘটনার চিত্র:

চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের নাছিমা বেগম নামে এক নারী নিজ বাড়ির ছাদের ওপর রাখা খড়ে আগুন লাগিয়ে আত্মহত্যা, তানোর পৌর সদরের বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়া এক ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যেয়ে অনশন, নগরীর চন্দ্রিমা থানাধীন শমশের মণ্ডলের মোড়ে নিজ বাড়িতে পাপিয়া খাতুন (২৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, তানোরউ পজেলার সরানজাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা সাহেরা খাতুন (২০) এ-র অর্ধ গলিত লাশ গোদাগাড়ী উপজেলার ধানখেত থেকে উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা তাকে হত্যা কার হয়েছে। নগরীতে মেরিন আকার দিমু করতে জান্নাত (২০) নামে আত্মহত্যা, মোহনপুর উপজেলার রুহানী (১৬) নামে এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা, তানোরে এক গৃহবধূকে ধর্ষণের চেস্টা, নগরীর কলেজ পড়ুয়া মেয়ে (২০) বিয়ের মোহনপুর উপজেলায় প্রেমিক বিজিবি সদস্যের বাসায় অবস্থান, দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম (৪৫) নামে এক নারী পারিবারিক কলহের কারণে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী শাহ সুলতান মাদ্রাসার সামনে থেকে স্কুল ছাত্রী (১৪) কে অপহরণ, মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামে সাদিয়া খাতুন (১১) মায়ের ওপর অভিমান করে নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা,  মোহনপুর উপজেলার কেশরহাট মহল্লায় স্মার্ট ফোন কিনে না দেয়ায় মা-বাবার ওপর রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দশম শ্রেণির ছাত্র, পুঠিয়া থানার তেবাড়িয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, তানোর থানার মথুরা পূর্ব সরদার পাড়ার আলিফ (১৩) নামের একজন নিখোজ-এর ঘটনা ঘটে।

এসব ঘটনার আলোকে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য দিন দিন হতাশাজনক হচ্ছে।

রাজশাহী অঞ্চলে নারী- শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল .. নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন সাতক্ষীরা প্রতিনিধি: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা শাখা। শনিবার (২২ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন, জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ বিশ্বাস, আব্দুর রশীদ ও নাসরীন নাজরানা বেবী, আশাশুনি উপজেলা জিএসএ’র আহ্বায়ক ছুরাত আলী গাজী, সদস্য সচিব কবি অর্জুন সরকার, সাতক্ষীরা সদর উপজেলা সংগঠক প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং সাতক্ষীরা পৌর সংগঠক মো. শাহাবুদ্দিন। এছাড়া ন্যাশনাল প্রেস সোসাইটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আক্তারুজ্জামান এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করে কৈখালী গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. নাসিরউদ্দিন, আজিজুল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারগুলো। মানুষের আয়-রোজগার বাড়ছে না, অথচ প্রতিনিয়ত বাড়ছে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তারা আরও বলেন, তেল-গ্যাসসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন, কৃষি, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। ফলে মূল্যবৃদ্ধির এই চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই গিয়ে পড়ে। মানববন্ধন থেকে বক্তারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তিদায়ক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে শুধু বাজার তদারকি নয়, উৎপাদন, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট