
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। নবীন আইনজীবী ও সহযোদ্ধা অ্যাডভোকেট মোঃ ইয়ামিন আলীর ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁর সহকর্মীরা। (প্রতিবেদন: রাজশাহী প্রতিনিধি)
এক প্রতিবাদ বিবৃতিতে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আদালত চত্বরে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আদালত প্রাঙ্গণ আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ স্থান। সেখানে বহিরাগত সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
একই সঙ্গে ভুক্তভোগী অ্যাডভোকেট মোঃ ইয়ামিন আলীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে আদালত চত্বরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর