1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর হরিষার ডাইং এলাকায় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় হত্যা, গ্রেফতার ৫ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীর হরিষার ডাইং এলাকায় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় হত্যা, গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নাজিম হাসান……………………….

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকায় উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীর চাকুর আঘাতে মুকুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকার মোসা. খাদিজা (১৯), মো. মিঠন (৩০), মো. মোমিন (২৫), মো. সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মো. পলাশ (৪০)।

 

পুলিশ জানায়, নগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত ১ আগস্ট রাত সাড়ে ৯ টায়  উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান শুনছিলেন। তার প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তসত্বা ও অসুস্থ হওয়ায় মুকুল আলী নাহিদের বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক সাউন্ড বক্সের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসলে আবারও শব্দ বাড়িয়ে দেয়। মুকুল আলী আবারও নাহিদের বাড়িতে গিয়ে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করলে নাহিদ ও তার পিতা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে এবং চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুত্বর জখম করে। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারপিট ও চাকু দিয়ে আঘাত করে জখম করে।

 

মুকুলের ছেলে শামিম ইসলাম জানান, ঘটনাস্থলে স্থানীয় লোকজন বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে শামিম ইসলাম শাহ মখদুম থানায় মামলা দায়ের করেন। এবং মামলার পর শাহ মখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে শাহ মখদুম থানার হরিষার ডাইং ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করেন।

 

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গতকাল বুধবার সকালে গ্রেফতারকৃতদের আতালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট