মোহনপুর প্রতিনিধি................................................................
রাজশাহী মোহনপুর উপজেলার ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
আজ ২০শে জুন মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল পর্যন্ত বাকশিমইল ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর ২০২২-২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচী আওতায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ (চাল)বিনামূল্যে খাদ্য শষ্য সহায়তা পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সারাদেশে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।বাস্তবায়নেঃ দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয়।খাদ্য শষ্য (চাল) বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমা-তুজ জোহরা।
এই সময় উপস্থিত ছিলেন ৫নং বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির, ট্যাগ অফিসার রতন কুমার প্রামানিক সহ পরিষদের সকল ওর্য়াডের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর