1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর মোহনপুরে গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি………………………………………………………………….

রাজশাহীর মোহনপুর থানা পুলিশের বিশেষ অভিযান দক্ষতার সহিত পরিচালনা করে গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত ৭ টি মামলার ৩ জন পলাতক আসামীকে আটক করেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা ও গাজিপুর জেলায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এ সকল আসামীদের গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, মোহনপুর উপজেলার নওগাঁ গ্রামের মৃত খালেকের ছেলে শাহজামাল ফরহাদ, বাকশিমইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আকাশ ওরফে রন্জন, কাজী ভাতুড়িয়া গ্রামের আজিজুলের ছেলে মতিউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এইচ, এম এরশাদের নির্দেশনায় ও মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলের সহযোগিতায় এস আই ইব্রাহীম খলিলুল্লাহ সঙ্গীয় এস আই দেবাশীষ নন্দী , এ এস আই সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন থেকে পলাতক থাকা ৪ টি মামলার সাজা গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী শাহজামাল কে গাজিপুর জেলার কাশিমপুর থানা এলাকাধীন জরুন বাজার, ১ টি মামলার গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত আসামী মতিউরকে কালিয়াকৈর থেকে ও ২ টি মামলার পরোয়ানা ভুক্ত আসামী আকাশ ওরফে রাজনকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকাধীন সোনামিয়া মার্কেট থেকে গ্রেপ্তার করে মোহনপুর থানায় মঙ্গলবার দিবাগত রাতে নিয়ে আসেন।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মামলার গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে শাহজামাল দীর্ঘদিন থেকে পলাতক ছিলো, সে স্বাভাবিক ভাবে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতো। অবশেষে অনেক চেষ্টার পর আমরা তাকে একটা ফোন কলের কয়েক সেকেন্ডে এর কথাকপোনের সূত্র ধরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বুধবার (২০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট