# মোহনপুর প্রতিনিধি................................................
রাজশাহীর মোহনপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত কাল বিকেলে দলীয় কার্যালয় থেকে বিশাল বর্ণাঢ্য বের হয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব-আর-রশিদ,বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন,আবুল কালাম আজাদ,রবিউল ইসলাম,সদস্য সচিব বাচ্চু রহমান,সাহিন আলম,মিজানুর রহমান মিলন,কেশরহাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো,সাধারণ সম্পাদক মসিউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, যুব দলের যুগ্ম আহবায়ক মির্জা সওকত, শাহরিয়ার সাজ্জাদ, ছাত্র দলের যুগ্ম আহবায়ক লিটন, আরিফ, মোহাম্মাদ, টোটন, ইকবালসহ সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর