মোহনপুর প্রতিনিধি.............................................................
রাজশাহীর মোহনপুর উপজেলার প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে আজ ০১ নভেম্বর ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টার সময় “প্রশিক্ষিত যুবক,উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব র্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্জ-জোহরা,স্বাগত বক্তব্য রাখেন রোকুনুজ্জামান তালুকদার,প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম,বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা,সিনিয়র মৎস্য উপজেলা কর্মকর্তা রফিকুল ইসলাম,বিএমডিএর সহকারি প্রকৌশলী জি.এফ. হাসানুল ইসলাম ফারুক,পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম ফজলুল হক, জনস্বাস্থ্যে উপসহকারি প্রকৌশলী সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা,জুলফিকার আলী সরদার,ক্যাশিয়ার গোলাম কিবরিয়া।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর