1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহীর মোহনপুরে বসন্তকেদার দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন এমপি আয়েন উদ্দিন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি……………………………………………..

রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নে “নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বসন্তকেদার দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার নব -নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন এমপি আয়েন উদ্দিন। আজ ৩০ শে মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় এই মাদ্রাসার ভবনটি উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

বাস্তবায়ন কারী সংস্হা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয়।বাস্তবায়ন সহযোগী সংস্হা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসন্তকেদার ডিগ্রি কলেজের প্রভাষক শাহাজাহান আলী।পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোঃ গোলাম মোস্তফা।

 

শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন,রাজশাহী-৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আয়েন উদ্দিন এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সবুর মাস্টার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম তোতা।এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব বাবু, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড,শাহিন শাহ, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোর্শেদ আলী খান, পবা উপজেলার যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমীর আলী দেওয়ান,ও উপ-সহকারী প্রকৌশলী তোহিদুজ্জামান সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।

 

বক্তব্যে প্রধান অতিথি এমপি আয়েন উদ্দিন বলেন, যে দেশে আওয়ামীলীগ ক্ষমতায় আছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে, সেই দেশে মসজিদ, মাদ্রাসার ইসলামিক শিক্ষা ব্যবস্হা উন্নত হবেই। এই শিক্ষা ব্যবস্হা এত উন্নতি হওয়া একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণেই।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি আরও বলেন, আমি মোহনপুরের সন্তান, পবা মোহনপুরের সার্বিক ভাবে উন্নয়ন করায় আমার লক্ষ্য। মাদ্রাসার শিক্ষা গ্রহন করার পাশাপাশি তোমাদেরকে মানবতার শিক্ষা শিখে দেশের উন্নতির কথা ও দশের কথা ভাবতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট