# মোহনপুর প্রতিনিধি....................................................
রাজশাহী মোহনপুর উপজেলায় প্রয়াত নেতাদের স্মরণে জাতীয় পাটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ৬ ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস মাঠে জাতীয় পাটির আয়োজনে প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি খ,ম,কামরুজ্জামান বাবলু।সাবেক সাধারণ সম্পাদক খ,ম,বদিউজ্জামান ও এনতাজ উদ্দীনের পরিচালনায়।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাসুদুুর রহমান মাসুদ,মিনারুল ইসলাম কালু,আবু রায়হান,আজিবুর রহমান,আব্দুল মান্নান, আনোয়ার হোসেন,আব্দুল হক,মাহবুর আলম সহ প্রমূখ।
পরে অধ্যাপক কামরুজ্জামান বাবলুকে আহবায়ক ও খ,ম,বদিউজ্জামান কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর