# মোহনপুর, রাজশাহী প্রতিনিধি.............................................
রাজশাহী মোহনপুর উপজেলায় পি,এফ,জির আয়োজনে আজ ১৫ ই ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কে নিয়ে সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ চাই, এই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আসাদ আলী।সঞ্চালনায় ছিলেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ,
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল কো- অডিনেটর মিজানুর রহমান, ধূরইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী,জাতীয় পাটির নেতা আজিবুর রহমান, প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, জয়নাল আবেদীন সহ প্রমূখ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর