1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর মূলা যাচ্ছে ঢাকা ও সিলেটে

  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী …………………………………………………………………

রাজশাহীর বাগমারার রপ্তানী পন্যের তালিকায় আলু, পিয়াজ,পান ও মাছের পর এবার যুক্ত হয়েছে মূলা। বাগমারায় উৎপাদিত উন্নত জাতের এই মূলা এলাকার চাহিদা মিটিয়ে এখন রাজধানী ঢাকা ও সিলেটে রপ্তানী হচ্ছে। এতে মূলা চাষীরা পাচ্ছে ন্যায্য মূল্য। সেই সাথে মূলার কারবার করে আর্থিক স্বাচ্ছলতা পেয়ে স্বাবলম্বী এলাকার বেকাররা।

 

মূলা চাষী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এবার বাগমারায় গ্রীস্ম মৌসুমে প্রায় পাঁচশ হেক্টর জমিতে মূলার আবাদ হয়েছে। এখানে উৎপাদিত মূলার অধিকাংশই হাইব্রীড জাতের। প্রতি বিঘায়(৩৩শতক) এসব মূলার উৎপাদ হয় প্রায় ৬০ থেকে ৭০ মণ। বাজারে এখন প্রতি মণ মূলা মানভেদে ৪শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে। এলাকার শিকদারী, তাহেরপুর, মোহনগঞ্জ মচমইল হাটে বাপক মূলা আমদানী হয়। সপ্তাহের বিভিন্ন দিন এসব স্থানে হাট বসে। ঢাকা সিলেট থেকে বেপারীরা আসেন এখানে মূলা কিনতে।

 

সিলেটের মূলা বেপারী সুরাত আলী জানান, প্রতি শনি ও মঙ্গলবার শিকদারী থেকে তিনি মূলা ক্রয় করেন। বর্তমানে প্রতি মণ মূলা ৪শ থেকে ৬শ টাকা দরে ক্রয় করছেন। এই মূলা তিনি সিলেটের বাজারে ১৫শ থেকে ১৬শ টাকা দরে বিক্রি করবেন। সকল খরচ বাদে প্রতি ট্রাক মূলায় তার ৮ থেকে ১০ হাজার টাকা লাভ টিকে। একই বাজারের শ্রমিক আয়নাল ও বেলাল জানান, প্রতি বস্তা (৬০ কেজি) মূলা ক্রয় সটিং ও বস্তায় ভরে ট্রাকে তুলে দিলে বস্তা প্রতি ৪০ টাকা পান। এভাবে দিন শেষে তাদের আটশ থেকে হাজার টাকা ইনকাম হয়। বছর জুড়েই সবজি হাটে শ্রম দিয়ে তাদের সংসার চলে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট