1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে আলিফ নামের দু’ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

 

জানা যায়, ওই শিশুর বাবা ধান কাটার কাজে এলাকার বাইরে গেছে। শিশুর মা রাবিয়া বেগম জ্বালানির জন্য আমের পাতা কুড়াতে বাড়ির পাশে বাগানে ছিলেন। এই ফাঁকে শিশুটি কখন পুকুরে গিয়ে পড়ছে সে বিষয়টি জানা যায়নি। পরে স্থানীয়রা লাশ ভেসে উঠার দেখে উদ্ধার করে।

 

উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা আমার পুকুরে ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পায়। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে।

 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং মৃত্যুর বিষয়ে সন্দেহ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট