1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহীর বাঘার ১৭ বছর পর ১৬ মে সেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………

আগামী ১৬ মে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সম্মেলন। ১৭ বছর পর গত রোববার (৭ মে) উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত মাহমুদ রফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়েছে। এতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নান্টুকে আহবায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

অন্য সদস্যরা হলেন- সাইফুল ইসলাম, রাসেল সরকার, তহিতুল ইসলাম, রাকিবুল ইসলাম, শাহিন আলী, সুজন আলী, পলাশ হোসেন ও পান্না হোসেন। জানা যায়, ১৭ বছর আগে আনুষ্টানিকভাবে উপজেলার গড়গড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। তারপর কোন সম্মেলন হয়নি। এই কমিটি একটানা ১৭ বছর দায়িত্ব পালন করেন। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক পুরাতন কমিটি ভেঙ্গে নতুন সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৬ মে সম্মেলন অনুষ্টিত হবে।

 

গড়গড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির সভাপতি মান্না কাজি বলেন, নতুন কমিটির বিষয়ে শনিবার আলোচনা হয়েছিল। ওইদিন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নান্টুর মায়ের মৃত্যুর কারনে কয়েকদিন পরে কমিটি গঠনের বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম। পরে কমিটি বিলুপ্তর বিষয়ে আমি কোন চিঠিপত্র পায়নি।

 

এ বিষয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনা বলেন, জেলা কমিটির নের্তৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তীতে অন্য ইউনিয়ন ও পৌরসভার মেয়াদ উত্তীর্ণ কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট