* আশরাফুল ইসলাম ফরাশী, তাহেরপুর, বাগমারা থেকে..............................
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকার এর ১৯তম মৃত্যু বার্ষিকী আজ পালিত হয়েছে।
জানা গেছে ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় তাহেরপুর পৌরসভা চত্বরে শহীদ আলো খন্দকার এর প্রতিকৃতিতে তাঁর পরিবার, পৌর সভার কর্মচারি ও কর্মকর্তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১.৩০ মিনিটে পৌর কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহীদ আলো খন্দকারের জামাতা, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর, তাহেরপুর কলেজের অধ্যক্ষ এস এম জিয়াউদ্দীন টিপু, তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক মাহাবুবুর রহমান বুলু, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, সচিব মতলেবুর রহমান মতলু, সহকারি প্রকৌশলী জাহিদ হাসান, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোনাব আলী, রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান শাহ্, তাহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর বাবুল খাঁ, মিন্টু পিয়াদা, সমসের আলী, শিউলি খাতুন, কাউন্সিলর এরশাদ আলী, রইচ উদ্দিন এবং অত্র পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মকর্তা-কর্মচারী সহ তাহেরপুর পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা, ব্যাবসায়ী, সাধারণ জনগনসহ সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা - নেত্রী প্রমুখ।
উল্লেখ্য যে, ২০০৩ সালের ৮ই ডিসেম্বরে বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকারকে তাহেরপুর বাজার থেকে মটর সাইকেল যোগে তার নিজ বাড়ি বিশুপাড়ায় যাওয়ার পথে শুকুর মন্ডলের ছ-মিলের কাছে আসলে, পুর্ব পরিকল্পনা মাফিক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এম এল লাল পতাকার ক্যাডারেরা প্রকাশ্যে জবাই করে হত্যা করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর