বাগমারা প্রতিনিধি........................................
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মা বিশিষ্ট সমাজসেবিকা সালেহা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুমা সালেহা বেগম ২০১২ সালের ৯ মে ইন্তেকাল করেন। প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। সেই মহীয়সী নারী মরহুমা সালেহা বেগমের এক ছেলে মহান জাতীয় সংসদ সদস্য। এক ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্য সন্তানরাও উচ্চ শিক্ষিত। মরহুমা সালেহা বেগমের নামে বাগমারায় একাধিক প্রতিষ্ঠান রয়েছে। মরহুমা সালেহা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর