1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহীর বাগমারায় যুবলীগ নেতা আঃ মতিনের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হাটগাঙ্গোপাড়া, বাগমারা প্রতিনিধি……………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আঃ মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।

 

আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

 

মৃত্যুকালে স্ত্রী, এক সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মতিন দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাগমারা উপজেলা আওয়ামীলীগ।

 

উক্ত জানাজায় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি এস,এম এনামুল হক,ভবানীগঞ্জ দলিল সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মিলন হোসেন,নাইম ইসলাম,আঃমজিদ ও বাগমারা উপজেলার সকল দপ্তরী কাম প্রহরী সহ ধর্মপ্রাণ মুসল্লি এবং মরহুমের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট