1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বোরো মৌসুমে শ্রমিক সংকট, বেড়েছে মজুরী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহীর বাগমারায় বোরো মৌসুমে শ্রমিক সংকট, বেড়েছে মজুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে………………………….

আবহাওয়া অনুকূল থাকায় বাগমারায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বোরো চাষের সেচ সার বীজসহ আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছে কৃষকরা।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ১৫ হাজার ৫শ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। আরও ৫ হাজার হেক্টর জমিতে রোরোর আবাদ চলমান রয়েছে। অধিকাংশ কৃষকরা স্থানীয় ভাবে নিজেদের উৎপাদিত বোরোর চারা রোপণ করছেন। তবে বাজারেও স্বল্প দামে মিলছে না ভালো মানের চারা। মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, তিনি এবার সাড়ে পাঁচ বিঘা জমিতে বোরোর আবাদ শুরু করেছেন। তিন বিঘাতে ইতিমধ্যে চারা রোপণ কাজ শেষ করেছেন। তার মতে, বোরো চাষের খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সেই সাথে বেড়েছে শ্রমিকের মজুরী।

 

দেখা দিয়েছে শ্রমিক সংকট। তারপরও চাষাবাদ চালিয়ে যেতে হচ্ছে। তার মতে, বোরো চাষের জন্য প্রয়োজনীয় সারের এখন পর্যন্ত কোন সংকট দেখা দেয়নি। তবে আপদকালে যাতে ইউরিয়া সারের কোন সংকট না হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলার বিএডিসি গোডাউনে পর্যাপ্ত সার সংরক্ষনের দাবী জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, কৃষকরা সকাল থেকেই বোরোর চারা রোপণে ব্যস্ত থাকেন। এবার বোরোর আবাদ এই উপজেলায় লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট