প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ১০:৫৩ এ.এম
রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রীর উপহার পেল মহিলা লীগ ও যুব মহিলা লীগ

রুস্তম আলী শায়ের, বাগমারা, রাজশাহী...........................
রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নিদের্শনায় মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে এই উপহার বিতরণ করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি লাইলী বেগম, সাংগঠনিক সম্পাদক রেশমী খাতুন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অপর অনুষ্ঠানে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মাঝে একই উপহার বিতরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর