আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে..................................................
রাজশাহী বাগমারা উপজেলার ৬ নং, শ্রীপুর ইউনিয়ন বাসিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ৬ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন( উজ্জল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য আফাজ উদ্দিন, ময়েজ উদ্দিন, ইসমাইল হোসেন , মান্নান, লায়েব আলী ও আওয়ামী লীগ নেতা লায়েব রামগুইয়া।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন মৃধা বলেন , তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করোনা মহামারির শুরু থেকে খাদ্যসহ বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের পাশে আছি আগামীতেও সবসময় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ্।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর