1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দিতে শোক দিবস পালনের লক্ষ্যে কৃষক লীগের প্রচার মিছিল ও পথসভা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………………………

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে আগামী ২৬ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বাগমারা উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তালতলী বাজারে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় প্রচার মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা। আয়োজিত প্রচার মিছিল ও পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার (আর্ট বাবু)।

এ সময় আরও বক্তব্য রাখেন,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু মোল্লা, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বোরহান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবেদ আলী। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক এসএম সামসুজ্জোহা মামুন, সদস্য রায়হান ইসলাম সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট