1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দীতে শান্তি  উন্নয়ন  সমাবেশে  মানুষের ঢল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা……………………………………………..

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের গোয়ালকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি উন্নয়ন  সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

জানাগেছে মঙ্গলবার বিকেলে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশে এমপি এনামুল হকের বিরুদ্ধে মানুষের ঢল।  গোয়ালকান্দী ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী  জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও তাহেরপুর পৌরসভার তিন তিনবারে নির্বাচীত মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ডঃ পি এম সফিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও  বাগমারা উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল  ইসলাম সান্টু, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন মৃধা, জেলা পরিষদের  সদস্য আবু জাফর মাষ্টার।

 

এছাড়া আরো বক্তব্য রাখেন বাগমারা মুক্তিযোদ্ধা প্রস্তাবিত কমিটির কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আঃ সামাদ, মাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী, বাগমারা যুবলীগ নেতা জেবাল আহাম্মেদ, হামিরকুৎসা ইউপি আওয়ামীলীগের মহিলা নেত্রী সানোয়ারা বেগম, বাগমারা যুবলীগ নেতা মাষ্টার মোঃ হাফিজুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজ শাখার  সাবেক  সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন ও সাধারন সম্পাদক কুরবান আলী।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তহেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সিনিয়র প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,  হামিরকুৎসা ইউপি আওয়ামীলীগ নেতা আজাদ, তাহেরপুর পৌর যুবলীগ আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ,  সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের  নেতা -কর্মী ও অত্র এলাকার  গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট