1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় পিতলের তৈরী গণেশ মূর্তি উদ্ধার, পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান…………………………………………………………………………………

রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় দেড় কেজি ওজনের পিতলের তৈরী একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।(২ আগস্ট বুধবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ধোপাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মূর্তি চোরাচালান চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃরা হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার গুলবার আলীর ছেলে রুমন (২৬), চিতলপুকুর এলাকার ইউসুফ আলীর ছেলে সুজন আলী (২৮),বাগমারা উপজেলার তাহেরপুর ভাবনপুর এলাকার ফজেলের ছেলে টনি (৩০), একই এলাকার সর্ণকার মৃত মোতায়েন বিল্লাহর ছেলে স্বাধীন (৩০)।

 

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার উপপরির্দশক মনিরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। এতে মূর্তি পাচার চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদেরকে তল্লাসি চালিয়ে দেড় কেজি ওজনের পিতলের তৈরী একটি গণেশ মূর্তি উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। তবে আদালতের আদেশক্রমে মূর্তিটি প্রতœতত্ত¡ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট