1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবায় কৃষকের জমিতে জোরপূর্বক পুকুর খননের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

রাজশাহীর পবায় কৃষকের জমিতে জোরপূর্বক পুকুর খননের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥লিয়াকত হোসেন: রাজশাহীর পবা উপজেলায় ফসলি জমি নষ্ট করে জোরপূর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে। পরে কৃষকদের প্রতিরোধের মুখে পুকুর খননের স্কেভেটর আটকিয়ে দিলে তারা স্কেভেটর রেখে চলে যেতে বাধ্য হয় চক্রটি। গত বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) রাতে উপজেলার হুজুরি পাড়া ইউনিয়নের দারুশা সাহাপুর গোরস্থান সংলগ্ন বেননা বিলে এই প্রতিরোধের ঘটনা ঘটে সরজমিনে গিয়ে এর সত্যতা মিলেছে। চক্রটির মুল হোতা পবা উপজেলার সাহাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শরিফ ও রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকার আজিজুল হাজী।

আব্দুল লতিফের ছেলে কৃষক আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, এই জমিতে ৩০ মন করে ধান হয় সারা বছরের খাদ্যের যোগান দেই আমাদের এই জমিতে আম পুকুর কাটতে দিবো না জমি হাত ছাড়া হলে না খেয়ে মরতে হবে বলে কান্নায় ভেঙে পড়েন। মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা বলেন, আমাদের ওই বিলে তিন বিঘা জমি আছে ৩ বছর আগে আমাদের জমিতে পানি উঠতো তাই পুকুরের জন্য জমি দিতে চেয়েছিলাম। এখন জমিতে ধান হয় তাই পুকুর কাটতে জমি দিবো না। টাকা ফেরত দিতে চাইলে টাকা ফেরত না নিয়ে হুমকি ধামকি দিচ্ছে। তার পরেও জোরপূর্বক পুকুর খননের জন্য ভেকু মেশিন নিয়ে এসেছে আমরা এলাকাবাসি মিলে ভেকু মেশিন আটকে দিয়েছি।

রাধানগর এলাকার মানিক মন্ডলের ছেলে ওসমান আলী বলেন, আমাদের তিন ফসলী জমিতে পুকুর খনন করলে একদিকে আমরা কৃষকরা আমাদের জমি হারাবো অপর দিকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। সেই সুযোগে পুকুর খননকারী চক্রটি অন্যান্য জমি তাদের দখলে নিতে সুবিধা হবে। এটা আমারা গ্রামবাসী হতে দেবনা।

এছাড়াও তিনি পুকুর খননকারী চক্রে বিরুদ্ধে প্রশাসনের সাহায্য কামনা করেছেন। অভিযোগের বিষয়ে চক্রটির মূল হোতা শরীফ বলেন, এই জমিতে সব সময় জলাবদ্ধ থাকে তাই পুকুর খনন করতে চেয়েছিলাম দুই বছর আগে টাকাও দিয়েছি যদি কেউ জমি দিবোনা বলে তাহলে টাকা ফেরত নিয়ে নেবো আমরা কোন পুকুর টুকুর কাটবো না। জোর করে তো আর কোন কাজ করা যায় না। তবে আজিজুল হাজির জড়িতর বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, আমার বিষয়টি জানা নাই আপনি জানালেন খোঁজ নিয়ে তদন্ত করে দেখে কারো জমি জোর করে শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করা হয় সেক্ষেত্রে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট