1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পদ্মা নদী থেকে গলিত লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীর পদ্মা নদী থেকে গলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………….

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকায় পদ্মা নদী থেকে মানুষের একটি গলিত লাশ (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে।  বুধবার (২৭ জুলাই) দিবাগত রাত ৯ টার দিকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে এলাকার জনৈক একব্যাক্তি বুধবার বিকেলে একটি গলিত লাশ (কঙ্কাল) দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে গলিত লাশ (কঙ্কাল) টি উদ্ধার করে।

 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ  কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি গলিত লাশ পদ্মা নদীতে ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদেন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির‌ পরিচয় সনাক্ত করার উপায় ছিল না। তবে পরিচয় সনাক্তের জন্য লাশটির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট