1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

লিয়াকত হোসেন ……………………………………

রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে মা ও মেয়ে ও পু্ত্র গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত কামাল হোসেন বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার মাড়িয়া ঈদগায়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত’রা হলেন, মাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পিওরজান বেগম (৫২), জাহানারা খাতুন (২৮), কামাল হোসেন (২৬)। দূর্গাপুর থানার অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিশমত মাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৫০ বছর থেকে জবরদখল করে খাচ্ছে একই গ্রামের ফকির উদ্দিন মেম্বার, আমির আলী ও সাহাদুল ইসলাম।

গ্রাম মাতাব্বরের মাধ্যমে মৃত জামাল উদ্দিনের পুত্র কামাল উদ্দীন, স্ত্রী পিওরজান বিবি ও কন্যা জাহানারা তাদের পিতার সম্পত্তির বুঝে নিতে চাইলে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বাররা তিন ভাই জমি জরিপের মাধ্যমে জমি বের করে নেয়ার জন্য সম্মতি প্রদান করে। সেই মোতাবেক গত শুক্রবার কামালউদ্দিন জমি জরিপের জন্য সার্ভেয়ার ডাকে কিন্তু সেখানে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বাররা বিভিন্ন কারণ দেখিয়ে অনুপস্থিত থাকে। কামাল উদ্দিন সার্ভেয়ার দ্বারা তার পিতার প্রাপ্ত অংশটুকু উক্ত জমি থেকে বের করে নিয়ে পিলার স্থাপন করে।

এই ঘটনার জের ধরে সোমবার মাড়িয়া ঈদগার সামনে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বারের তিনভায়ের এর নির্দেশে আবান উদ্দিনের দুই পুত্র শাহাবুদ্দিন, সাহাদুল ইসলাম ও স্ত্রী মমতাজ এবং নমির উদ্দিনের পুত্র আমির উদ্দিন লাঠিসোটা দিয়ে মৃত জামাল উদ্দিনের স্ত্রী পিওরজান বিবি পুত্র কামাল ও কন্যা জাহানারাকে বেধড়ক মারপিট করে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে জামালের কন্যা জাহানারা বেগম এর শারীরিক অবস্থা অবনতি দেখা দিয়েছে। শাররীক যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে জাহানারা।

এ ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে কামাল উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট