1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্যসহ মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সোহানুল হক পারভেজ রাজশাহী………………………………………………………

রাজশাহী তানোর থানা পুলিশের অভিযানে একের পর এক সফলতায় প্রশংসায় ভাঁসছেন তানোর থানার চৌকস পুলিশ টিম। মাদক, চুরি ছিনতাই চোর চক্রসহ বিভিন্ন অপরাধীদের ধরতে এক ধাপ এগিয়ে তানোর থানার পুলিশ টিম।

উল্লেখ্য. গতকাল ভোর রাতে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রাম থেকে একটি বাজাজ কোম্পানির ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে বলে তানোর থানায় অভিযোগ করেন মোটরসাইকেল মালিক পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের হাবিবুরের ছেলে মতিউর রহমান (৪১)। অভিযোগ আমলে নিয়ে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানার দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমের নেতৃত্ব একটি পুলিশ টিম মাঠে নামেন উদ্দেশ্য মোটরসাইকেল ও চোর চক্র আটক করা।

বর্তমান তানোর থানা পুলিশের যেইকথা সেই কাজ বিশেষ অভিযানে খুব দ্রুত আসামী সহ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মামলা তদন্তে প্রাপ্ত আসামীরা হলেন তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কুন্দাইন গ্রামের মনেন মুর্মুর ছেলে শ্রী হন মুর্মু(৩৫) ও ২ নং আসামী দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের জেহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪২) আসামী সহ মোটরসাইকেল ২ নং আসামীর নিজ বসত বাড়ি থেকে উদ্ধার করেছে তানোর থানা পুলিশ টিম।

বর্তমান তানোর থানায় অফিসার ইনচার্জ হিসাবে আব্দুর রহিম যোগদানের পর থেকে একের পর এক প্রশংসনীয় কাজ করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন তানোর থানা এলাকায় ।

এ বিষয়ে তানোর থানার চৌকস অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, জনগণের জানমাল নিরাপত্তাই আমি সহ পুরো তানোর থানার পুলিশ টিম সর্বদাই প্রস্তুত আছে। গত ২৭ তারিখে একটি মোটরসাইকেল হারানো অভিযোগ পাই আমরা বিভিন্ন তথ্যভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানার এলাকা থেকে মোটরসাইকেলসহ ২ আসামীকে গ্রেফতার করা হয় এবং আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আব্দুর রহিম আরো বলেন, সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা নিয়ে তানোর উপজেলাকে আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ টিম। তবে সকলের সহযোগিতা আশা করেছেন ওসি আব্দুর রহিম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট