# বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি....................................
রাজশাহীর তানোরে বরেন্দ্র অঞ্চলের ভূমিহীন ক্ষুদ্র ও প্রান্তিক বর্গাচাষী আদিবাসী ও নারী কৃষকের কৃষিতে অভিগম্যতার সংকট" বিষয়ক সেমিনার অনুষঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বে-সরকারী সংস্থা রুলফাও'র আয়োজনে ও এএলআরডি ঢাকা' সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, তানোর উপজেলা সমবায় পরিদর্শক আতিয়ার রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু প্রমুখ।
উক্ত সেমিনারে গণ প্রচেষ্টা দল ও জনসমলায় দলের নেতা, ফারমার্স ক্লাবের নেতা ও সদস্য, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি ও স্হানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, নারী কৃষি শ্রমিকদের সমঅধিকার প্রতিষ্ঠাসহ কৃষকদের উৎপাদিত ফসলের নার্য্য মুল্য নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক কৃষকরা যেন সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সে বিষয়ে সরকারের উধর্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করা হয় #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর