1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন

রাজশাহীর চারঘাটে বিএসটিআই’র অভিযানে বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে অদ্য রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় শলুয়া ইউনিয়নের বালুদিয়ার এলাকায় অবস্থিত মামা ভাগিনা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), চারঘাট, রাজশাহী জনাব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট