1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি……………………………………………………………………….

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১.৩০ মিনিটে বিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তির নাম মো: ময়দুল ইসলাম (৪৫)।সে বিদিরপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।সে পেশায় একজন হার্ডওয়্যার ব্যবসায়ী।

আহতের বক্তব্য সুত্রে জানা যায়,বিদিরপুর মৌজার ৫০২ দাগের জমিতে দাদির অংশ মোতাবেক পেয়ে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে ময়দুল। এরই পরিপেক্ষিতে আজ দুপুরে একই গ্রামের দারুল শেখের ছেলে সাগর ও হযরত জোরপূর্বক জমিতে গাছপালা কাটতে শুরু করে। একপর্যায়ে জমির প্রকৃত মালিক ময়দুল বাঁধা দিলে উল্লেখিত তিন ব্যক্তি মিলে হত্যার উদেশ্যে ময়দুলকে কোঁদাল সহ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আঘাত করতে থাকে।একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। হামলার শিকার ময়দুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে আমি ঘটনাটি শুনেছি আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট