
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মোঃ ফারুক হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চক চাপাল গ্রামের চাপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ৫ নম্বর গ্রামের মোঃ শহিদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উক্ত স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
পরে তার পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম বাদামি রঙের গুঁড়াজাতীয় হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর