# লিয়াকত হোসেন...................................
রাজশাহী পবা উপজেলার কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুর এলাকায় র্যাব-৫ এর একটি টিম ২৩ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় অভিযান পরিচলনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ মোঃ শাহারিয়ার হোসেন শোভন (১৭) কে গ্রেফতার করেছে। সে কাশিয়াডাঙ্গা থানাধীন হারুপুর এলাকার -মোঃ গিয়াস নবীর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মোল্লা পাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে কাশিয়াডাঙ্গার বালিয়া শ্যামপুর হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় এক মাদক ব্যাবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে উক্ত সংবাদ এর ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছার মাত্র উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় ফোর্সসহ তাকে ৪০০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#
সান/১৯
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর