1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​জনআকাঙ্ক্ষার দর্পণে তারেক রহমান: চ্যালেঞ্জ ও আগামীর সম্ভাবনা লালপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৃষ্ট বিরোধে ১ রাউন্ড ফাঁকা গুলি, গুলির আলামত পাইনি পুলিশ নিখোঁজের তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার  আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল শিবগঞ্জ সীমান্তে মাদক ও সিএনজিসহ আটক ১

রাজশাহীর আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ 

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;
৥ নিজস্ব প্রতিবেদক: আজ (০৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ডের মোল্লাপাড়াস্থ আদিবাসী পাহাড়িয়া গ্রাম পরিদর্শন করেন নাগরিক সমাজের এক প্রতিনিধিদল।
সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধিদল পাহাড়িয়া জনগোষ্ঠীর উচ্ছেদ আতঙ্কগ্রস্ত মানুষের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করেন। প্রতিনিধি দলের সদস্যরা পাহাড়িয়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। উক্ত ভূমির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়িয়া জনগোষ্ঠীর মাঝে বিতরণ ও আবাসনের ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিগণ বলেন, আদিবাসী পাহাড়িয়াদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি ভূমিদস্যু সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতিনিধিদলে ছিলেন সাংবাদিক ও কবি সোহরাব হাসান, নাগরিক উদ্যাগ এর প্রধান নিবার্হী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খান, ব্লাস্ট-প্রধান কার্যালয় এর প্রতিনিধি মোঃ মিনহাজুল কাদির, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, ব্লাস্ট-রাজশাহী জেলা সমন্বয়কারী সামিনা বেগম, স্বেচ্ছাসেবক সম্রাট রায়হান প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট