1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে স্কুলছাত্র সনি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে স্কুলছাত্র সনি হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………….

রাজশাহীতে চাঞ্চল্যকর স্কুলছাত্র সনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রæত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

গতকাল সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সনির বাবা রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। কম সময়ে আসামিদের গ্রেফতার করেছেন। তবে এখনও অনেকে পলাতক রয়েছেন। তাদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়া গ্রেফতারকৃতদের দ্রæত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া রাজশাহীতে কিশোর গ্যাং ও এমন ভয়ঙ্কর ঘটনা বন্ধে আসামিদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

এদিকে রাজশাহীর চাঞ্চল্যকর সনি হত্যা মামলার প্রধান আসামি মঈন ওরফে আন্নাফসহ আরও তিনজনকে এরইমধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৫। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার প্রতাপ গ্রামের মেজবাহ উদ্দিন আহমেদ বিদ্যুতের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সনি হত্যার পর তারা আত্মগোপনে চলে যায় এবং দেশের বাইরে পালানোর চেষ্টা করছিল। তবে তার আগেই গত ৭ জুলাই কুড়িগ্রাম থেকে র‌্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেফতার করে রাজশাহী নিয়ে আসে।গ্রেফতারকৃতরা হলেন, সনি হত্যা মামলার প্রধান আসামি মো. মঈন ওরফে আন্নাফ (২০), তার মা মোসা. বিথী (৩০) ও তাদের সহযোগী হাবিবা কুমকুম ওরফে সাবা ঐশী (১৯)। হাবিবা কুমকুম ওরফে টিকটক ঐশী এ ঘটনার নেপথ্যে ছিল। এর আগে গত ৬ জুলাই একই মামলায় শাহীকে (১৯) ঢাকা মহানগরীর শ্যামলী থেকে এবং রাহিমকে (১৯) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব-৫।

 

এছাড়া সর্বপ্রথম গত ৫ জুলাই আনিম (১৮) নামে অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত ৩ জুলাই সনিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন ছিল সনির জন্মদিন। নিহত সনি এবারের এসএসসি পরিক্ষার্থী ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট