
স্টাফ রিপোর্টার:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোশ্যাল একশন ফর হেলথ এন্ড হিউম্যানিটিজ রিসার্চ এ্যাডভ্যান্সমেন্ট (সাহরা) ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে নগরীর উপশহর মহিলা কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সংগঠনটি তাদের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর প্রথম ধাপ শুরু করে। এ কর্মসূচি বাস্তবায়নে চারা প্রদান করে সার্বিক সহায়তা করছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে চারা রোপণ করেন সাহরা ফাউন্ডেশনের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. তাহমিনা বেগম, রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং সাহরার নির্বাহী সদস্য ডা. গোলাম রব্বানীসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় সাহরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বৃক্ষরোপন করার পরিকল্পনা গ্রহণ করেছে সাহরা ফাউন্ডেশন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর