1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাংবাদিকদের ৮ দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ-সমাবেশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

রাজশাহীতে সাংবাদিকদের ৮ দফা দাবিতে বিএফইউজের বিক্ষোভ-সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………………….

 

রাজশাহীতে সাংবাদিকদের ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। শনিবার ১৮ জুন সকাল সাড়ে ১০ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর দড়িখড়বোনা মোড়ে (আরইউজের) কার্যালয়ের সামনের রাস্তায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

গণমাধ্যমকর্মী আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনভাতা ও বেকয়া পরিশোধ সহ ৮ দফা দাবি নিয়ে সমাবেশে সারাদেশের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং রাজশাহীর গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) সভাপতি ওমর ফারুক । বিএফইউজের সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। রাজশাহীতে এ কর্মসূচির আয়োজন করায় বিএফইউজেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ‘আরইউজের’ সভাপতি রফিকুল ইসলাম।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের সহ-সভাপতি মধূসুদন মণ্ডল, শহিদুল আলম, মাহাবুবুল আলম নয়ন ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি অহিউল আলম আর্টিস্ট, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর করিম খোকন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম খোকন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষে আফরোজা আক্তার ডিউ।

 

সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করে দ্রুত দশম ওয়েজবোর্ড দেওয়ার প্রস্তুতি গ্রহণের দাবি জানান। এ ছাড়া তিনি সকল সাংবাদিকের নিয়োগপত্র এবং বেতন-ভাতা নিশ্চিতের দাবি জানান।

 

তিনি বলেন, রাজশাহী থেকেই সাংবাদিকদের এই আন্দোলন শুরু হলো। এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে। সমাবেশে সাংবাদিক নেতারা দাবি জানিয়ে বলেন, বিক্ষোভ-সমাবেশ থেকে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন দ্রুত পাস করা, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করা; সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দেওয়া, নিয়মিত বেতন-ভাতা দেওয়া ও বকেয়া পরিশোধ করা; দ্রুত জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন করা, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করা, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা; ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা বা পেনশন চালু করা এবং সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করা করতে হবে।#

আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট