1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ব্যাংকের এজেন্ট গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ব্যাংকের এজেন্ট গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………….

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে সিটি ব্যাংকের এজেন্ট কাফিকে গ্রেপ্তার করা হয়েছে ।সে তানোর থানার গভিরপাড়া এলাকার আজিজুলের ছেলে ।

 

সোমবার (৮ আগস্ট)র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, রোববার (৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন  আলিফ লাম মীম ভাটার(বিমান চত্ত্বর রোডের )ই-কাইট ইলেক্ট্রনিক্স কোম্পানীর এরিয়া ম্যানেজার আবদুল্লাহ আল কাফী (২৮) কে অফিসের ৩য় তলায় তার ভাড়াটিয়া বাসা হতে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

 

র‌্যাব জানায় মহানগরে আলিফ লাম মীম ভাটার অফিসে কর্মরত একাধিক নারী সদস্যদের বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত এবং শারীরিক ভাবে লাঞ্চিত করত। এর আগে আবদুল্লাহ আল কাফী তার অফিসের ২ জন নারী সদস্যকে একাধিক বার বিভিন্ন কাজের নাম করে অফিসের ৩য় তলায় তার ভাড়াটিয়া বাসায় নিয়ে গিয়ে  জোরপূর্বক ধর্ষণ করে।

 

এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে এবং চিকিৎসা শেষে র‍্যাব-৫ এ অভিযোগ জানালে, র‌্যাব সদস্যরা তার ভাড়াটিয়া বাসা হতে থাকে গ্রেপ্তার করে এবং কক্ষ তল্লাশী করে খালি বিয়ার ক্যান, যৌন বর্ধক স্প্রে, কনডম এবং একজন ভিকটিমের সনাক্তকৃত হাতের ব্রেসলেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করে ।

 

এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন বলে র‌্যাব সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৫।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট