নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেল কমিটির সদস্য। রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদা হাবিবা ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০০৯ সালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। তিনি জি নাইনের (বিএনপির থিংকট্যাংক) ফাউন্ডার মেম্বার।
এছাড়া বিএনপির কয়েকটি রিসার্চ টিমের সদস্য। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক। এছাড়া তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। টকশো ব্যক্তিত্ব হিসেবে তিনি বেশ পরিচিত। তিনি প্রয়াস সংসদ আয়েন উদদীনের কন্যা। তার বাবা পাকিস্তান ও বাংলাদেশ দুই সময়ে সংসদ সদস্য ছিলেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর