# নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি..............................................................
রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক যুবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় প্রদান করেন।
কারাদÐন্ড প্রাপ্ত আসামি রুবেল হোসেন জেলার দুর্গাপুর থানাধীন দেলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা শামসুন নাহার মুক্তি কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামের রুবেল হোসেন একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির ৭ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাদিম আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়। তিনি আরও বলেন এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর