1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: প্রতিবারের মতো সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত হয়েছে।  শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। উদ্বোধন শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেল গিয়ে শেষ হয়।

এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো টেকসই উন্নয়নে পর্যটন। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয় প্রতি বছরের ন্যয় এ দিবসটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন বহুমূখী কর্মসূচী পালন করছে। এরপর পর্যটন মোটেল হলরুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. মোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট