
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জয়নাল আবেদীন শিবলী — সহ-সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি
রবিউল আলম মিলু — সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি
আশরাফুল ইসলাম নিপু — সভাপতি, বোয়ালিয়া থানা বিএনপি
মজিউল আহসান হিমেল — সাধারণ সম্পাদক, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি
আল মামুন বাবু — সাধারণ সম্পাদক, মতিহার থানা বিএনপি
মনিরুল ইসলাম জনি — সদস্য সচিব, চন্দ্রিমা থানা বিএনপি
মুঈদুর রহমান মঈদ — দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, মহানগর বিএনপি
আসাদুজ্জামান জনি — সদস্য সচিব, মহানগর স্বেচ্ছাসেবক দল
সরফুজ্জামান শামীম — সভাপতি, কৃষকদল
মোশাররফ হোসেন কাজল — সভাপতি, তাঁতী দল
মনিরুল ইসলাম শরীফ — সাবেক সদস্য, রাজশাহী মহানগর বিএনপি
আকবর আলী জ্যাকি — সাবেক সভাপতি, মহানগর ছাত্রদল

এ সময় রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত থেকে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর