1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাকশিসের মোহনপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী

রাজশাহীতে বাকশিসের মোহনপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  (২৩ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শফিকুল হক মিলন বলেন,“দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আজকের শিক্ষকরাই আগামী প্রজন্মকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলবেন। তাই শিক্ষকদের ন্যায্য দাবি আদায় ও মর্যাদা রক্ষায় বাকশিসকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষক সমাজ জেগে উঠলে জাতি এগিয়ে যাবে।

প্রধান বক্তা সালমা শাহাদাত বলেন,“বাকশিস শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। শিক্ষকদের আর্থিক, প্রশাসনিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদের সবাইকে সংগঠনের মাধ্যমে একযোগে কাজ করতে হবে। সম্মেলনের শেষে নতুন কমিটি গঠন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট